১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৪:০৭

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

শিক্ষকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কুয়েট ১৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ;হল ছাড়ার নির্দেশ

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১

  • শেয়ার করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিন্ডিকেট মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ে ১৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১টায় এই বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে শিক্ষার্থীদের আজ বিকেল ৪টা মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কাজী সাজ্জাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

গত মঙ্গলবার দুপুর ৩টার দিকে কুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. সেলিম হোসেন হার্ট অ্যাটাকে মারা যান। তিনি লালন শাহ হলের প্রভোস্ট ছিলেন।

এ ঘটনায় কুয়েট প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তবে ওই কমিটির ২ সদস্য তদন্ত করতে অপারগতার কথা জানান। উপাচার্য অধ্যাপক কাজী সাজ্জাদ হোসেন বলেন, ‘তদন্ত কমিটির ২ সদস্যের অপারগতার পর প্রশাসন নতুন সিদ্ধান্ত নেয়নি।’

উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের জরুরি সভা ডাকা হয়। কিন্তু, কোনো সিদ্ধান্ত ছাড়াই সেই সভা শেষ হয়।

এর আগে, গতকাল দুপুর সাড়ে ১১টায় অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় শিক্ষক সমিতির পক্ষ থেকে সুষ্ঠু বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করা হয়। সেখানে প্রায় ১৫০ জন শিক্ষক কালো ব্যাজ ধারণ করেন।

সমাবেশ শেষে তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন