২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৬:৪০

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

শার্শা থেকে ১০ পিস সোনার বারসহ পাচারকারী আটক।

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোরের শার্শার শ্যামলাগাছি এলাকার পাকা রাস্তার উপর থেকে ১ কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ ইসমাইল হোসেন (৩৮) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সে বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

 বৃহস্পতিবার (১৩ জানুয়ারি ) সন্ধ্যায় ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী  সোনারবার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি সোনা পাচারকারী চক্রের এক সদস্য যশোর থেকে সোনার একটি চালান নিয়ে বেনাপোল সীমান্তে দিয়ে ভারতে পাচারের জন্য মোটরসাইকেল যোগে শার্শার শ্যামলাগাছি এলাকা দিয়ে বেনাপোল যাচ্ছে। এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ইসমাইল হোসেন নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে প্যান্টের ভিতর কৌশলে লুকানো ১০টি সোনার বার পাওয়া যায়। জব্দকৃত সোনার ওজন ১কেজি ১৬৫ গ্রাম।যার সিজার মূল্য প্রায় ৮২ লাখ টাকা। অাটক ইসমাইল র্দীর্ঘদিন ধরে চোরচালানের সাথে জড়িত বলে স্বীকার করে।

সোনারবার সহ আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৪/০১/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন