২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৬:৩৯

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

শার্শায় বালুবাহী ট্রাকের চাপায় শিশু নিহত।

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
যশোরের শার্শার কন্যাদাহ গ্রামে একটি বালুবাহী ট্রাকের চাপায় তামিম ইকবাল নামের ৪ বছরের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে রামপুর-কন্যাদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। তামিম ইকবাল উপজেলার কন্যাদাহ গ্রামের কোরবান আলীর ছেলে।
পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১১টার দিকে তামিম ও তার বড় ভাই বাধন সাইকেলে করে কন্যাদাহে গ্রামে অবস্থিত স্বাস্থ্য কমপ্লেক্সে পোলিও টিকা খাওয়ার জন্য যাচ্ছিলো। পথিমধ্যে কন্যাদাহ বাজারে পৌছালে বালুবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-১৭১১) তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে চালক ও হেলপারকে আটকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। #

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন