১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:০৯

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু।

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় জান্নাতুল ফেরদৌস (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি শার্শা পল্লী বিদ্যুৎ সমিতি-১ জোনাল অফিসে কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত ছিলেন।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে শার্শার নাভারণ বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় নূর ইসলাম নামে একজন আহত হয়েছে। নিহত জান্নাতুল ফেরদৌস মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মশিয়ার গাজীর মেয়ে। আহত নূর ইসলাম ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামের মৃত ওজিউল্ল্যাহ এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সকালে মটর সাইকেল যোগে সহকর্মী নূর ইসলামের সাথে শার্শার উদ্দেশ্যে রওনা হলে প্রতিমধ্যে নাভারণ বাজারে পৌঁছালে ভ্যানের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে জান্নাতুল ফেরদৌস সড়কের উপরে পড়ে যায়। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি দ্রুত গতীর ট্রাক তার মাথার উপর দিয়ে পিষে দিয়ে চলে গেলে ওখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নাভারণ হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মামুন হুসাইন জানান, পারিবারের স্বজনদের অনুরোধে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন