৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:২৩

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

শার্শার গোগা সীমান্তে ১৩টি সোনারবার সহ পাচারকারী আটক।

প্রকাশিত: মার্চ ২১, ২০২৩

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গাজীপাড়া গ্রামের জব্বারের মোড় নামক এলাকা দিয়ে ১৩টি সোনার বিস্কুট ভারতে পাচারের সময় কামরুজ্জামান ওরফে কামরুল (৩৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে তাকে আটক করা হয়। সে কুদরত উল্লাহ সর্দারের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবরে জানা যায় একজন স্বর্ন পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে গোগা গ্রামের গাজীপাড়া এলাকা দিয়ে সীমান্তের দিকে যাচ্ছে। এ সময় গোগা ক্যাম্পের একটি টহল দলের বিজিবি সদস্যরা তাকে গতিরোধ করে। এ সময় তার দেহ তল্লাশি করে তার কোমরে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৩ পিস সোনার বিস্কুট পাওয়া যায়। যার ওজন এক কেজি ৫৫৬ গ্রাম। এবং বাজার মূল্য এক কোটি ৩১ লাখ টাকা।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি বলেন, আটক কামরুলের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।এবং স্বর্নের চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে বলে জানান তিনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন