২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১০:৩১

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

শার্শায় ৩০পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক।

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোরের শার্শা গোগা সীমান্ত থেকে ৩০ পিস স্বর্নের বার সহ আশিকুর রহমান নামে এক স্বর্ন পাচারকারীকে আটক করেছে বিজিবি।শনিবার সকালে তাকে আটক করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) বিএসবি’র তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, যশোরের গোগা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৬৫০৭ লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর, খুলনা হতে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ৪০ আর পিলার হতে আনুমানিক ০৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শার্শা থানাধীন জামতলা বালুন্ডা নামক স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করে। উক্ত তল্লাশি অভিযানে বিজিবি টহলদল কর্তৃক ৩.৪৯৮ কেজি (৩০১ ভরি) ওজনের মোট ৩০ পিস স্বর্ণের বারসহ মোঃ আশিকুর রহমান (৩২), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক, গ্রাম-বালুন্ডা, ডাকঘর-বালুন্ডা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে আটক করা হয়। উক্ত স্বর্ণের বারগুলো আসামীর সাথে থাকা বাজারের ব্যাগের ভিতরে সবজির মধ্যে অভিনব কায়দায় লুকায়িত ছিল। আটককৃত আসামী উক্ত স্বর্ণের বারগুলো যশোর জেলার শার্শা থানাধীন জামতলা বাজার নামক স্থান থেকে জনৈক ব্যক্তির নিকট হতে সংগ্রহ করেছে কিন্তু কার নিকট হতে সংগ্রহ করেছে তার নাম জানেনা। ধৃত আসামী স্বর্ণের বারগুলো গোগা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল যার আনুমানিক সিজার মূল্য-২,৫৩,৮৩,৬৩১/- টাকা।তার বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ০৮ (আট) বার ১০ জন আসামীসহ সর্বমোট ১৭ কেজি ৫৭৪ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য- ১২,২৫,৯৫,৭৫০/- (বার কোটি পঁচিশ লক্ষ পঁচানব্বই হাজার সাতশত পঞ্চাশ) টাকা। আট বারের মধ্যে আগস্ট ২০২২ মাসেই ০৪ (চার) বার এবং সেপ্টেম্বর-২০২২ মাসে ০২ (দুই) বার স্বর্ণ আটক করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপরতা রয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন