৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৫:২৩

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

শার্শায় কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে দুই শিশু আহত।

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
যশোরের শার্শার পল্লীতে কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে ফাহাদ হোসেন (৮) ও শায়ন্তি(৭) নামে দুই শিশু আহত হয়েছে। আহত দুই শিশুর মধ্যে ফাহাদের অবস্থা আশংকাজনক। তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২০) ডিসেম্বর দুপুরে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের দক্ষিন পাড়ার একটি আমবাগানে এ দূর্ঘটনাটি ঘটে।আহত ফাহাদ একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে ও শায়ন্তি কাঠুরিয়া গ্রামের পিন্টুর মেয়ে। শায়ন্তি এই গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিলো।

আহত শায়ন্তি জানান, আমরা দুজনে বাড়ির পাশে আমবাগানে খেলছিলাম। হঠাৎ আমরা একটি বাজার করা প্লাস্টিকের প্যাকেট দেখি, তারপর  সেটা খুলে দেখি তার ভিতর চাউলের কুড়ার ভিতর লাল টেপ প্যাচানো দুইটি বল আছে। ফাহাদ ওই কৌটা দুটা বের করে খেলার বল মনে করে একটির টেপ  খুলে ফেললে বিকট আওয়াজ হয়ে সেটি বিস্ফোরণ হয়। এতে ফাহাদ মারাত্মক আহত হয় এবং আমি হাতে ও মুখে অল্প আঘাত পাই। পরে এলাকায় লোকজন এসে আমাদের উদ্ধার করে এবং ফাহাদকে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং একটি বোমা উদ্ধার করা হয়েছে।এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন