২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৮:৪৪

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

লাইসেন্সবিহীন কোন যানবাহন শহরে চলতে দেওয়া হবেনা-সিটি মেয়র

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪

  • শেয়ার করুন

পিআইডি : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, লাইসেন্সবিহীন কোন যানবাহন খুলনা শহরে চলতে দেওয়া হবেনা। খুলনা একটি পুরাতন ঐতিহ্যবাহী জেলা। এই জেলা শহরকে সুন্দর ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে হবে। মানুষের প্রত্যাশা যানজটমুক্ত শহর। এই যানজটমুক্ত শহর গড়তে সকলের সচেতনতা ও সহযোগিতা দরকার।
তিনি আজ (মঙ্গলবার) সকালে নগর ভবনের জিআইজেড সম্মেলনকক্ষে খুলনার পুলিশ কমিশনার ও প্রতিনিধি দলের সাথে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় একথা বলেন।
সিটি মেয়র আরও বলেন, যারা অবৈধভাবে ফুটপাত দখলে রেখেছেন তাদের নিজের ইচ্ছায় ছেড়ে দিতে হবে। সরকার মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি ঘোষণা করেছে। যারা মাদক ক্রয়, বিক্রয় ও সেবন করেন সে যে দলের হউক তাদের ছাড় দেওয়া হবে না। এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে শহর ভালো থাকবে এবং শহরের মানুষগুলো ভালো থাকবে।
সভায় অবৈধ বেবি ট্র্যাক্সি, ইজিবাইক, ব্যাটারি চালিত রিক্সা বন্ধ, যানজট নিরসন, অবৈধ প্যানা, পোস্টার, ব্যানার, ফুটপাত দখলমুক্তকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মোছা: তাসলিমা খাতুন, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা, কেসিসির চীফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বারসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন