২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৬:৩৯

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

যশোর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান।

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২

  • শেয়ার করুন

যশোর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মামুন খান।
মিলন হোসেন বেনাপোল,

যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান।

১৩ই জানুয়ারি বৃহস্পতিবার যশোর পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার শ্রেষ্ঠ ওসি ‘মামুন খানের’ হাতে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।

বেনাপোল পোর্ট থানায় যোগদানের পর থেকেই পেশাদারিত্বের সঙ্গে কাজ করে জনগণের কাছে সুনাম ও নির্ভরতা অর্জন করেছেন তিনি। পুলিশ সূত্র জানা যায় মামলা তদন্ত, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা, তামিলসহ পুলিশের যাবতীয় কাজের জন্য শ্রেষ্ঠ ও চৌকস ওসি হিসেবে মামুন খানকে নির্বাচিত করা হয়।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানতে চাইলে ওসি মামুন খান বলেন, পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত। এই উপহারটি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। আমাকে ভালো কাজ করতে অনেক উৎসাহী করবে। আমি যত দিন বেঁচে থাকবো ততদিন ভালো কাজ করে যাবো ইনশাল্লাহ।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৪/০১ /২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন