২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১:৫৭

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

মোংলায় শ্রমিকলীগের জাতীয় শোকসভা অনুষ্ঠিত

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৩

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : জাতীয় শোক দিবস উপলক্ষে মোংলায় শোক সমাবেশ করেছে শ্রমিকলীগ। মঙ্গলবার বিকেলে উপজেলার মিঠাখালী ইউনিয়নে চটেরহাট বাজারে এই সমাবেশ করেছে তারা।

শ্রমিকলীগের মোংলা উপজেলা কমিটির আয়োজনে এ শোক সভায় বক্তব্য রাখেন জেলা আ’ লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার, মোংলা উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, জেলা পরিষদের সদস্য (মোংলা) আবদুল জলিল শিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, শ্রমিকলীগের উপজেলা কমিটির সভাপতি এ এইচ মিলন শিকারীসহ প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তরা এসময় ১৫ আগষ্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের ওপর নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়ে সকল খুনিদের ফাঁসি চান। জামায়াত বিএপির সমালোচনা করে তারা এসময় আরও বলেন এ দেশে তারা আর ক্ষমতায় আসতে পারবেনা। তাদের সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন বক্তারা। আ’ লীগের শাসনামলে মোংলার উন্নয়ন হয়েছে দাবি করে আগামীতে এখানে যে নৌকা তার পক্ষে কাজ করার অঙ্গিকার করেন তারা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন