২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ১০:১২

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের ১৬দফা দাবী উত্থাপন

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মোংলা বন্দরকে আরও গতিশীল ও আধুনিকায়নে পশুর নদীতে নিয়মিত ড্রেজিং, মোংলা নদীর উপর ব্রিজ নির্মাণ ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিসহ ১৬দফা দাবী উত্থাপন করেছেন মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদ। সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৯ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মোংলা প্রেস ক্লাবের আয়োজিত সম্মেলনে এ দাবী তুলে ধরা হয়।

উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি ভিপি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন মোংলা বন্দর বণিক সমিতির সভাপতি হাবিবুর রহমান মাস্টার, মোংলা বন্দর ক্যাস্টম ভেন্ডার এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, যুবলীগ নেতা হুমায়ুন কবির, মোঃ রুবেল, শ্রমিক নেতা মাহফুজুর রহমান, জাহাঙ্গীর হোসেন ও ফারুক হোসেন। এ সম্মেলনে বিভিন্ন ট্রেড ইউনিয়নসহ নানা সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

২০২২সালের ১৯ডিসেম্বর মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদ নামের এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনে সংগঠনের সভাপতি ভিপি শাহ আলম বলেন, ‘আমরা দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা নিয়ে মোংলা বন্দরের উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে চাই। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে স্থানীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্যে ১৬দফা দাবী উত্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দরা’।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন