২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ২:০১

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে দেশে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে ১১ জন কিশোরী ৮ জন কিশোর ও একজন শিশু

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১

  • শেয়ার করুন

বেনাপোল(যশোর) প্রতিনিধিঃ
ভারতে ৩ বছর  জেল খেটে  বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ১১ জন কিশোরী ৮ জন কিশোর ও একজন শিশু। মঙ্গলবার বেলা সাড়ে ৪ টার সময় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

নড়াইল জেলার ইকবাল ফকিরের ছেলে হাসিব ফাকির (১৭) মাসুদ মোল্যার ছেলে সবুজ মোল্যা (১০) ও সুমন মোল্যা (১৪) নারানগঞ্জ জেলার সেলিম মিয়ার ছেলে সুইটি ইসলাম (১৭) শরিফুল ইসলাম এর মেয়ে সুমি খাতুন ( ১৪) সুইট খাতুন (১৪) অপর্না (১৬) রাফেজা খাতুন (২০) রাবেয়া খাতুন (২১)   বাগেরহাট জেলার জাবেদ আলী (১৫) হাসান মাহমুদ (১৩) খুলনা জেলার সাজিদ হোসেন (১৪) লক্ষীপুর জেলার আদনান (১৫) নোয়াখালী জেলার বাপ্পি হাসান (১৩) যশোর জেলার নুর খাতুন (১৪) মুক্তা মোল্যা (১৩) ইষিতা (১৩) শেরপুর জেলার মৌসুমি খাতুন (১৭)  সুমাইয়া খাতুন (২১) সাতক্ষীরা জেলার ফাতেমা খাতুন (২১) বরিশাল জেলার মেঘলা রায় (২১) ।

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন এর ওসি মোহাম্মাদ রাজু বলেন, এরা ভালো কাজের প্রলভনে পড়ে হয়ত সীমান্ত পথে পাচার হয়েছিল। এরপর সেদেশের পুলিশের কাছে আটক হয়ে জেল খানায় যায়। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয় চিঠি চালাচালির এক পর্যায়ে তারা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত আসে।

যশোর জাস্টিস এন্ড কেয়ার এর ফিল্ড কর্মকর্তা রোকেয়া বেগম বলেন এরা ভারতে পাচার হয়ে পুলিশের কাছে আটক হয়ে আদালতের মাধ্যেমে জেলে যায় । জেল  থেকে নদীয়া জেলার করিমপুর নামক একটি শেল্টার হোম ও কোলকাতার একটি শেল্টারহোম তাদের ছাড়িয়ে এনে নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর আমরা সরকারের মাধ্যেমে তাদের দেশে বিশ্ষে ট্রাভেল পারমিটের মাধ্যেমে ফিরিয়ে আনি। যশোর নিয়ে এদের আমাদের হোমে রেখে পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, ফেরত আসাদের থানার আনুষ্ঠানিকতা শেষে বেসরকারী এনজিও জাতিয় মহিলা আইনজীবি সমিতি ও জাষ্টিস এন্ড কেয়ার এর কাছে হস্তান্তর করা হবে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৭/১০ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন