২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:০৫

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

ভারতে পাচার ২৫ বাংলাদেশি যুবক যুবতীকে বেনাপোল দিয়ে হস্তান্তর ।

প্রকাশিত: জুন ২৮, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
ভারতে পাচার হওয়া বাংলাদেশি ২৫ যুবক যুবতীকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যায় বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

এরা ১২ জন যুবক ও ১৩ যুবতী রয়েছে। এরা হলেন-জুনায়েদ শেখ, আরিফুল ইসলাম, ইমন আক্তার, আব্দুল মমিন, শুভ ফারাজজী, খলিল শেখ, জাকির হোসেন, আবু সৈয়দ গাজী, রবিওল শেখ, ফাইজুল ভূইয়া, হাসিব শেখ, জান্নাতি, আমেনা আক্তার, অর্পি খাতুন, খাদিজা খাতুন, রুকসানা, লাবনী খাতুন, ইমলি রানি, শুকলা মন্ডল, বিলকিস বেগম, শিরিনা খাতুন, লিপি আক্তার, জুবেদা বেগম, হোসনেয়ারা আক্তার ও রোজিনা আক্তার।এদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ আহম্মেদ বলেন, ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশিদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ার এবং মহিলা আইন সমিতি তাদের পরিবারের কাছে হস্তান্তর করবেন।
যশোর জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস এন্ড কেয়ার, রাইটস যশোর ও মহিলা আইনজীবি সমিতির নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৮/০৬/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন