২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:৩৯

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

ভারতের পেট্রাপোল বন্দরে স্পট করোনা পরীক্ষায় দূর্ভোগে যাত্রীরা।

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।

ভারতের পেট্রাপোল বন্দরে পূর্ব ঘোষনা ছাড়াই হঠাৎ করে বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের স্পট করোনা পরীক্ষা করায় দূর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বুধবার (০১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় এ কার্যক্রম শুরু করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
জানা যায়, আজ সকালে ভারতীয় ইমিগ্রেশন বাংলাদেশি ৫০ জন পাসপোর্টধারী যাত্রীর স্পট করোনা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করছে।যাদের নমুনা নেওয়া হয়েছে তাদের মধ্যে যদি কারো শরীরে করোনার উপস্থিতি না থাকে তাহলে আর কারো স্পট করোনার পরীক্ষা করা হবেনা। তবে উক্ত ৫০ জনের মধ্যে কারো শরীরে করোনার রিপোর্টে পজেটিভ আসে তাহলে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া প্রত্যেক যাত্রীকে পরীক্ষা করা হবে।

ভারত ফেরত বাংলাদেশি পাসপোর্ট যাত্রী গোপাল চন্দ্র বলেন, আমি এক সপ্তাহ আগে ভারতে যায়। আজ দেশে ফেরার সময় দেখতে পেলাম বাংলাদেশ থেকে যাওয়া প্রায় ৫০-৬০ জন যাত্রীকে করোনা পরীক্ষার জন্য তাদের বসিয়ে রেখেছে। এতে করে যাত্রীদের দীর্ঘ লাইন পড়ে গেছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু আহম্মেদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শুনছি পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ স্পট করোনা পরীক্ষা করছে। এর বেশি কিছু জানা নেই।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০১/১১ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন