৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১:০৪

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

ভারতীয় চোরাচালানী পণ্য পাচারের সময় ৪নারীসহ ৬ চোরাকারবারী আটক।

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
যশোরে ভারতীয় মালামাল পাচারের সময় ৪ নারীসহ ৬ চোরাকারবারি  বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে যশোর রেলস্টেশন এলাকার তৃপ্তি হোটেলের সামনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসব ভারতীয় পণ্য সহ তাদের আটক করেন র‌্যাব-৬ সদস্যরা।

আটককৃতরা হলেন, বেনাপোলে ডলি বেগম(২৭), স্বামী মোখলেছুর রহমান, যশোর পুলেরহাট মন্ডলগাতী এলাকার মৃত সেকেন্দারের স্ত্রী সেলিনা বেগম (৫০), বেনাপোল-শার্শায় কাকমারি এলাকার মিন্টু মিয়ার স্ত্রী বাহার(৪৫), যশোর পুলেরহাট এলাকার মৃত্যু মান্নান শেখের স্ত্রী লাইলী বেগম(৫০), যশোর সদর উপজেলার পাচবাড়িয়া এলাকার মৃত নুর ইসলামের ছেলে মিলন(৪০),ও যশোর সদর উপজেলার মন্ডলগাতী পুলেরহাট এলাকার মৃত মান্নানের ছেলে জনি(৩৫)।
এসময় আটককৃতদের কাছ থেকে নিভিয়া ক্রিম -১৬০ পিস, পন্ডস ফেস ওয়াস-১২২ পিস, শন পাপড়ী-৩৯ পিস, ওলিভ ওয়েল তেল- ১৭৩ বোতল, ডেইরী মিল্ক চকলেট-৩৯ পিস, বডি স্প্রে-১৬ পিস, কিটক্যাট চকলেট-৩৪২০ পিস ও ৭পিস শাড়ী জব্দ করেন।

যশোর র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন বলেন,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একদল চোরাকারবারি নিয়মিত ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে যশোরসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন বাজারে বিক্রি করে থাকেন। একপর্যায়ে গতকাল বিকালে যশোর রেল স্টেশন এলাকার তৃপ্তি হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে অবৈধ পণ্য ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৬/১০ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন