৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:১৫

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

বেনাপোল বাজারে অগ্নিকান্ড ৮ টি দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২ কোটি।

প্রকাশিত: জুলাই ১৭, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল।
যশোরের বেনাপোল বাজারের চুরিপট্টিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। শনিবার(১৭জুলাই)সকালে এই অগ্নিকান্ড ঘটে।এতে ৮ টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২ কোটি বলে জানিয়েছেন বাজার কমিটির সভাপতি আজিজুর রহমান।
বেনাপোল ফায়ার সার্ভিসের টিম ঘটনা স্থলে পৌঁছে অগ্নিকান্ড এলাকায় পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।তবে অনেকেই অভিযোগ করেন ফায়ার সার্ভিস দেরিতে আসায় ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।

স্থানীয়রা জানান,ভোর ৫.৩০ মিনিটের দিকে কাঁচাবাজারের চুরিপট্টি এলাকায় অবস্থিত একটি চায়ের দোকানে বিকট শব্দ হলে মূহুর্তের মধ্যে আগুন ধরে যায়।অগ্নিকান্ডের মুখে স্থানীয় ফায়ার সার্ভিস,কাঁচা বাজারের লেবার ও ক্ষতিগ্রস্থ দোকানিদের স্বজনদের সহযোগীতায় তালা ভেঙ্গে অন্যান্য দোকানের মালামাল উদ্ধার করা গেলেও ৮ টি দোকানের মালমাল সম্পূর্ন পুড়ে যায়।
বেনাপোল বাজার ব্যবসায়ীক কমিটির সভাপতি আজিজুর রহমান পুড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান,ভোররাতে ঘুমের সময় অগ্নিকান্ড ঘটায় দোকান বন্ধ থাকার কারনে ব্যাবসায়ীকরা বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে।ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২ কোটি টাকা।
বেনাপোল ফায়ার স্টেশনের ইনচার্জ রোকন কুমার দেবনাথ জানান,আগুন পুরোপুরি নিভে গেছে অগ্নিকান্ডের সুত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৭/০৭/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন