৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:১৬

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

বেনাপোল বড়আঁচড়ায় শেখ রাসেল স্মৃতি সংসদের সদস্যরা ২৫০ জন গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন।

প্রকাশিত: জুলাই ১৯, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।

যশোরের বেনাপোল পৌর সভার ৯ নং ওয়ার্ড বড়আঁচড়া গ্রামে শেখ রাসেল স্মৃতি সংসদের সদস্যরা মহামারি করোনা ভাইরাসের ভিতর ২৫০ জন গরীব,অসহায় ও দুঃস্থদের মাঝে সেমাই,লাচ্ছা সেমাই, সুজি,চিনি, দুধ, ডালডা,বাদাম,কিসমিক ও সাবান বিতরণ করেছেন ।
শুক্রবার,শনিবার ও রবিবার ৩ দিনে বড় আঁচড়া গ্রামের প্রতিটি মহল্লায় ঘুরে এ সামগ্রী বিতরন করেন শেখ রাসেল স্মৃতি সংসদের পরিচালক কামাল হোসেন,সভাপতি মোঃ জামাল হোসেন ও সেক্রেটারি মোঃ শামিম আহমেদ।

বার বার নির্বাচিত যশোর ৮৫ শার্শা ১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন এর পক্ষ থেকে শেখ রাসেল স্মৃতি সংসদের সদস্যরা গরীব,অসহায় ও দুঃস্থদের মাঝে এ সামগ্রী বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক কামাল হোসেন, ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ,সাধারণ সম্পাদক  উজ্জ্বল,সাংগঠনিক সম্পাদক আরমান, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি জামাল হোসেন , সাধারণ সম্পাদক শামীম আহমেদ ,সাংগঠনিক সম্পাদক  লিটন সহ সকল নেতৃবৃন্দ।
ঈদ সামগ্রী পেয়ে খুশি হয়ে মাসুরা বিবি,সায়রা খাতুন ও আরো অনেকে বলেন এ মহামারি করোনা ভাইরাসের ভিতর শেখ রাসেল স্মৃতি সংসদের সদস্যরা এমপি স্যারের পক্ষ থেকে ঈদ উপলক্ষে যে সামগ্রী দিয়েছে তাতে অনেক উপকার হবে।দোয়া করি মাননীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন স্যার সহ রাসেল স্মৃতি সংসদের পরিচালক,সভাপতি ও সেক্রেটারি এবং সকল সদস্য বৃনদ জন্য।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৯ /০৭ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন