২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১:৫০

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

বেনাপোল পুটখালী সীমান্তের ওপারে বাংলাদেশী যুবক গুলি বিদ্ধ।চিকিৎসাধীন কোলকাতা হাসপাতালে।

প্রকাশিত: মে ২৪, ২০২১

  • শেয়ার করুন

বেনাপোল (অফিস)
ভারতে প্রবেশের সময় গুলিবিদ্ধ হয়ে কোলকাতায় চিকিৎসাধীন আছে আলমগীর হোসেন নামে বাংলাদেশী এক যুবক। পুটখালী সীমান্ত দিয়ে চোরাইপথে পার হয়ে ভারত প্রবেশের সময় আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করে।

পরে সে গুলিবিদ্ধ অবস্থায় ভারত সীমানায় পড়ে থাকলে বিএসএফ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কোলকাতা একটি হাসপাতালে ভর্তি করেন।শনিবার এঘটনা ঘটেছে বলে এলাকার অনেকেই জানিয়েছেন।

আলমগীর হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী দক্ষিন কামার পাড়া গ্রামের আজগার আলীর ছেলে।পুটখালী গ্রামের আব্দুল বারিক বলেন শনিবার ভোরে জানতে আজগর আলীর ছেলে আলমগীর হোসেন কে বিএসএফ গুলি করে গুলিবিদ্ধ অবস্থায় কোলকাতা একটি হাসপাতালে ভর্তি করেছে।

তাকে সুস্থ করে জেলাখানায় দিবে এমন সংবাদ তারা পেয়েছে। সে পুটখালী সীমান্ত দিয়ে পার হয়ে ভারতের আংরাইল সীমান্তে গেলে ৯নং পিলার এর কাছে বিএসএফ এর কাছে গুলি বিদ্ধ হয়।
পুটখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য লিয়াকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুটখালী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার লাভলু বলেন এরকম কোন অভিযোগ তাদের কাছে গ্রামবাসি দেয়নি। তবে এরা কোন পথে কি ভাবে ভারত গেছে তাও আমরা বলতে পারব না।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন