২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:০৫

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

বেনাপোল পাসপোর্ট যাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই কালে আটক ১।

প্রকাশিত: জুন ১১, ২০২২

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে পাসপোর্ট যাত্রীর গলা হতে সোনার চেইন ছিনতাই কালে রাহুল হোসেন নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
ভারত থেকে আসা স্বপ্না অধিকারী
নামে এক পাসপোর্ট যাত্রীর গলার চেইন ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালানোর সময় স্থানীয়রা রাহুল হোসেন কে ধরে  পুলিশের কাছে সোপর্দ করে।

আটক ছিনতাইকারী রাহুল বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের আব্দুল রহমানের ছেলে।

ভারতীয় পাসপোর্ট যাত্রী স্বপ্না অধিকারী বলেন, বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বাহিরে এসে গাড়ির জন্য অপেক্ষা করার সময় এক যুবক আকস্মিক ভাবে তার গলার সোনার চেইনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই যুবককে ধাওয়া করে ধরে পুলিশের হাতে সোপর্দ করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  কামাল হোসেন ভুঁইয়া বলেন, আটক ছিনতাইকারীকে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে ।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১১/০৬/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন