২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১১:২৭

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় ৩১ টি পাসপোর্ট সহ আটক ৩।

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল।
যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময়
৩১ টি বাংলাদেশী পাসপোর্ট সহ তিন পাচারকারীকে আটক করেছে ৪৯ আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা।বৃহস্পতিবার বিকালে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো শার্শা থানার বাগআঁচড়া ইউনিয়নের বাগুড়ী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে শাওন হোসেন জীবন(৩০),বাগআঁচড়া গ্রামের আঃ রহিমের ছেলে আনিছুর রহমান(৪১)এবং ঝিকরগাছা থানার শংকরপুর গ্রামের ফাজের আলীর ছেলে আঃ সায়েদ তুষার(৪১)।

আইসিপি ক্যাম্প থেকে জানান ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এর কাছে গোপন একটি সংবাদ আসে বাংলাদেশ থেকে  বিপুল পরিমান পাসপোর্ট নিয়ে একটি পাচারকারী চক্র ভারতে যাবে।এমন সংবাদে ভিত্তিতে কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ হোসেন একটি টহল দল নিয়ে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান নেন ।

এ সময় বিকাল ৫টার দিকে তিনজন লোককে পিঠে ব্যাগ নিয়ে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ঘুরাঘুরি করতে দেখে তাদের উপর সন্দেহ হলে ক্যাম্পে নিয়ে তাদের ব্যাগ তল্লাশি করে শাওন হোসেন জীবন এর ব্যাগ থেকে ৭টি পাসপোর্ট, আঃ সায়েদ তুষার এর ব্যাগ থেকে ১৩টি পাসপোর্ট এবং আনিছুর রহমানের ব্যাগ থেকে ১১টি পাসপোর্ট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সুবেদার আশরাফ হোসেন জানান আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০২/০৯ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন