২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:২২

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

বেনাপোল দিয়ে বন্ধ হল আকাশপথের যাত্রীদের ভারত যাত্রা।

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।

মেডিকেল ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়া প্রায় শতাধিক পাসপোর্ট যাত্রীকে ফেরত দিয়েছে পেট্রাপোল ইমিগ্রেশন। এ সব যাত্রীদের ভারতে প্রবেশ পথ পেট্রাপোল ল্যান্ড পথের জায়গায় আকাশপথে ভ্রমণের নির্দেশনা ছিল।
বিমান বন্ধ থাকা এবং যাত্রীদের আর্থিক এবং নানা সমস্যার কথা বিবেচনা করে বেনাপোল এবং পেট্রাপোল ইমিগ্রেশন এতদিন উভয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ছাড়পত্র প্রদান করতেন।
আজ বিকালে আকস্মিকভাবে ভারতগামী পাসপোর্ট যাত্রীদের আটকে দেয় পেট্রাপোল ইমিগ্রেশন।

আকাশপথের যাত্রীরা পেট্রাপোল হয়ে ভারতে ঢুকতে পারবে না দিল্লি থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা বিকালে পেট্রাপোল ইমিগ্রেশনে এসে পৌঁছায়। এরপর ইমিগ্রেশনের এন্ট্রির অপেক্ষায় থাকা শতাধিক যাত্রীর যাত্রা বাতিল করে দেশে ফেরত পাঠায় ভারতীয় ইমিগ্রেশন।
বেনাপোলে ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ রাজু আহম্মেদ বলেন, বৃহস্পতিবার ভারতে এন্ট্রির অপেক্ষমান প্রায় অর্ধশত যাত্রীকে ফেরত পাঠিয়েছেন।
সাতক্ষীরার দেবহাটার পারুলিয়ার যাত্রী কামরুজ্জামান বলেন, তার স্ত্রী সন্তানদের ভিসা পেট্রাপোল থাকায় তাদের ইমিগ্রেশন ছাড়পত্র দিয়েছে অথচ অনেক অনুরোধ করেও আকাশপথের ভিসার কারণে তাকে যেতে দেয়া হয়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন