২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৬:২৩

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

বেনাপোল কাষ্টমস হাউজের ভিতরে একটি পরিত্যক্ত ঘরের ভিতর পরিত্যক্ত অবস্থায় ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার।

প্রকাশিত: মে ৯, ২০২২

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,

বেনাপোল বন্দরের কাস্টমস হাউস থেকে অবৈধ ৪টি ওয়ার শ্যুটার গান উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ।রোববার (৮ মে) সন্ধ্যায় তালাবদ্ধ ওই রুমে আগুন লাগার খবর পেয়ে পুড়ে যাওয়া মালামালের মধ্যে পরিতাক্ত অবস্থায় ৪টি আগ্নেয়াস্ত্র দেখতে পায় পুলিশ।

সংশ্লিষ্টরা জানান, বেনাপোল কাস্টমস হাউসের মধ্যে অ্যান্টি শাখার পাশে পুরানো একটি অফিস রুম রয়েছে। তবে সেটি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ায় অব্যবহৃত কিছু মালামাল রেখে তালাবদ্ধ অবস্থায় ছিল। রোববার বিকেলে রুমটি থেকে আগুনের শিখা দেখে ফায়ার সার্ভিস অফিসে ফোন দেয় কাস্টমস কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের কর্মীরা আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পায় পুড়ে যাওয়া পণ্যের মধ্যে ৪টি ওয়ার শ্যুটার গান রয়েছে । তবে কারা এগুলো সেখানে রেখেছে তা জানা বা ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে শনাক্ত করা যায়নি।

এদিকে ব্যবসায়ীরা জানান, বেনাপোল কাস্টমস হাউস সম্পূর্ণ সিসি ক্যামেরা ও অস্ত্রধারী আনসার এবং আর্মডস পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত। তিন বছর আগে কাস্টমস হাউসের লকার থেকে ২০ কেজি স্বর্ণ চুরি হলেও আজ পর্যন্ত তা উদ্ধার বা রহস্যের জট খুলেনি। এর মধ্যে আবার অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটল। সংশ্লিষ্টরা বলছেন,  কারা কী উদ্দেশ্য এ আগ্নেয়াস্ত্র সেখানে মজুত রেখেছিল তা খতিয়ে দেখা জরুরি।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া মুঠো ফোনে জানান, অস্ত্রগুলো অনেক পুরানো। তবে কীভাবে রুমের মধ্যে এল তা পুলিশ তদন্ত করবে।

বেনাপোল পোর্টথানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া জানান, কাস্টমসের ওই পরিতাক্ত রুম থেকে ৪টি ওয়ার শ্যুটার গান উদ্ধার করা হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন