১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৮:৩০

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

বেনাপোলে প্রতিবন্ধী সপ্তম শ্রেনীর ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগ

প্রকাশিত: জুন ৬, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামে সপ্তম শ্রেনীর এক প্রতিবন্ধী(১৩) ছাত্রীকে ধর্ষন এর চেষ্টার অভিযোগ। প্রতিবন্ধী মেয়েটিকে একা পেয়ে মান্না (১৯) তার ফুফার বাড়িতে নিয়ে যায়।ফুফার বাড়ি সরকারী রেলওয়ের জায়গায় এ সময় বাড়িতে কেউ ছিলো  না।

ধর্ষন চেষ্টাকারী মান্না ভবেরবেড় গ্রামের সোহরাব হোসেনের ছেলে।ঘটনাটি ঘটেছে থানার ভবেরবেড় গ্রামের পশ্চিমপাড়ায় রেলওয়ে বস্তিতে  শুত্রুবার সন্ধ্যা ৭ টার সময়।

ভুক্তভোগি সপ্তম শ্রেনীর প্রতিবন্ধী মেয়েটি বলে সন্ধ্যার সময় কেউ আশে পাশে ছিল না; তখন মান্না আমাকে টিউবয়েল থেকে মুখ চেপে ধরে তার ফুফার ছায়রা বেগমের ঘরে নিয়ে যায়। আমাকে চিৎকার করলে গলা টিপে মেরে ফেলার হুমকি দেয়। এর জন্য আমি চিৎকার করতে পারি নাই। এরপর পাশের বাড়ির  ময়না আমাদের ঘরের মধ্যে কথা শুনতে পেয়ে ওই ঘর খুলতে বলে লোকজন ডেকে। এসময় মান্না আমাকে চাউলের ড্রামে ঢুকিয়ে দেয়। পরে আমার শ্বাস প্রশ্বাসে অসুবিধা হলে আমি ড্রাম থেকে বের হয়ে সত্য কথা বলে দেই।

পাশের বাড়ির ময়না বলে আমি ঘরের মধ্যে শব্দ শুনতে পাই । তখন আশে পাশের লোকজনকে বালি এই ঘরে কেউ আছে। তখন সকলে এসে ঘর খুলে দেখে সেখানে মান্না ছাড়া আর কেউ নেই। এরপর ভালো করে তল্লাশি করতে বললে ঘরের খাটের নীচে থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগি প্রতিবন্ধী মেয়ের মা জেসমিন খাতুন বলেন, মেয়ে কে বাড়িতে রেখে তার অসুস্থ শশুরকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম।পরে জানতে পারি সন্ধ্যার পর আমার মেয়ে টিউবওয়েলে পানি আনতে গেলে বাড়ির পাশে মান্না তাকে মূখ চেপে ধরে ঘরে নিয়ে যায়।এনিয়ে এলাকার গন্য মান্য ব্যক্তিরা বিচারের আশ্বাস দিলেও বিচার না পেয়ে থানায় অভিযোগ করি।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ডিউটি এএসআই চমপা জানান অভিযোগ দায়ের করা পর এস আই সোহেল হোসেন সহ একটি টিম সেখানে গেছেন।

প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৬/০৬/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন