৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৩:৩২

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

বেনাপোলে আমদানি পণ্যবাহী ভারতীয় ট্রাক থেকে বিপুল পরিমান গাঁজা,ফেন্সিডিল,ওষুধ ও কসমেটিক্স উদ্ধার।

প্রকাশিত: জুন ১৬, ২০২২

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
দেশের সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোলে ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা, বিপুল পরিমাণ বাজি ও ঔষধ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (১৫ জুন) রাত সাড়ে ১০ টার সময়  বেনাপোল টার্মিনাল রোডের স্ক্যানিং মেশিনের সামনে থেকে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়।
“১৮৬ কেজি গাঁজা ও ৭৪৯ বোতল
ফেন্সিডিল উদ্ধার, ট্রাক জব্দ”।

প্রেস ব্রিফিং এর জানান,
পুলিশ সুপার যশোর জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম বার, পিপিএম  স্যারের নির্দেশক্রমে, নাভারণ সার্কেল জনাব জুয়েল ইমরান স্যারের তত্বাবধানে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ১৮৬ কেজি গাঁজা, ৭৪৯ বোতল ফেন্সিডিল, সহ বিপুল পরিমান ভারতীয় কসমেটিকস,ঔষধ,ও বাজি উদ্ধার করা হয় ।এসময় ভারতীয় ট্রাকজব্দ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতীয়(WB 75-A5175)নাম্বার ট্রাকের বিপুল পরিমান গাঁজা ফেন্সিডিল ওষুধ ও কসমেটিক্স নিয়ে বন্দর এলাকায় অবস্থান করছে ।এমন সংবাদে এসপি স্যার কে জানানো হয় তার নিদের্শে  নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান স্যারের তত্ত্বাবধানে বেনাপোল পোর্ট থানার পুলিশ সেখান অভিযান চালিয়ে ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা, ঔষধ ও কসমেটিক্স উদ্ধার করা হয়।

এ ঘটনায় কে বা যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৬/০৬/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন