১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৯:১৩

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর জন্য ২ হাজার ৬০০ কেজি মৌসুমী ফল আম উপহার পাঠালেন

প্রকাশিত: জুলাই ৪, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মৌসুমি ফল আম উপহার পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার দুপুর ১২ টার সময় কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে নৌম্যানসল্যানডে ভারতে নিযুক্ত কলকাতাস্থ প্রথম সচিব রাজনৈতিক  মোঃ সামিউল কাদের  উপহারের আম বোঝাই ট্রাকটি বুঝে নেন। উপহারসামগ্রীর মধ্যে ছিলো দুই হাজার ৬০০ কেজি মৌসুমি ফল আম।

এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন,শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন,বেনাপোল স্থলবন্দর পরিচালক মামুন কবীর তরফদার,কাস্টমসের ডিসি অনুপম চাকমা, পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান, বেনাপোল পোর্ট আনছার বাহিনীর পিসি ইয়ামিন রহমান।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৪/০৭/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন