১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ১:১২

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

বন্ধ মিল-কারখানা চালু করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-লবী

প্রকাশিত: জুলাই ২২, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খলনা-৫ আসনে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আসগর লবি বলেছেন, নির্বাচিত হলে আটরা-গিলাতলা ইউনিয়নকে ব্যবসা কেন্দ্রে পরিণত করা হবে, এই এলাকার জুটমিলসহ যত বন্ধ মিলকারখানা আছে সেগুলো চালু করে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এজন্য এলাকাবাসীকে আমার সাথে থাকতে হবে।

তিনি বলেন, একা কারো পক্ষে কিছু করা সম্ভব নয়, তাই ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

আজ মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় শিরোমণি খানজাহান আলী কলেজ সভাকক্ষে কর্মী সভা ও
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।

১নং আটরা গিলাতলা ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলতলা থানা বিএনপির আহবায়ক আবুল বাশার, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস।

আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন খোকার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, থানা বিএনপির সদস্য মিনা মুরাদ হোসেন, আলহাজ্ব মোস্তাক আহমেদ সরদার, মোঃ নাসির উদ্দীন, সাইফুল্লাহ তারেক, ছাত্রদল নেতা-মাসুম বিল্লাহ, আলমগীর হোসেন ইমনসহ খানজাহান আলী থানাসহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

সভায় দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি মনোনীত প্রার্থী আলী আসগর লবীকে খুলনা-৫ আসনে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্য বিএনপির সকল নেতৃবৃন্দের ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন