২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৪:২৪

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

ফ্যাসিবাদের মত নির্বাচনের স্বপ্ন বাস্তবায়ন হতে দেয়া হবে না-আবুল কালাম আজাদ

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদের মত নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা আল্লাহর সাহায্যে তাদের সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব। তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। কোনো প্রশাসনিক ক্যু করতে দেওয়া হবে না।

ভোট কেন্দ্রে কোনো মস্তানতন্ত্র চলবে না। কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। আবু সাঈদরা চলে গেলেও তারা যে আওয়াজ, যে শিক্ষা, যে অনুপ্রেরণা রেখে গিয়েছে তা আমাদের প্রেরণা। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই- আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই-সংগ্রাম চলবে ইনশাআল্লাহ।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে খুলনা জেলার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়াও মাওলানা আবুল কালাম আজাদ দিনব্যাপী বাগালী ইউনিয়নের ঘুগরাকাটী ফাজিল মাদরাসা ময়দানে মহিলা সমাবেশ, এস ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী সমাবেশ, আমাদী ইউনিয়নের খেওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মহিলা সমাবেশ করেন।

আমাদী ইউনিয়ন আমীর মাওলানা সাজ্জাদুল ইসলাম সভাপতিত্বে ও সেক্রেটারি তৈয়্যেবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি খুলনা জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি এডভোকেট মুস্তাফিজুর রহমান, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ, ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সায়ফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজা উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস কয়রা উপজেলা সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল আহমেদ, যুব বিভাগ সভাপতি মুফতি আলমগীর হোসেন প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন