২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১২:৪০

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : বেহেস্ত-দোজখ এ তথ্যে পার পাওয়া যাবে না। বিএনপি ১৬ বছরে রাজপথের দল। বিএনপি জনগনের প্রত্যাশা নিয়েই রাজপথে কাজ করছে উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, কালো টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা বিএনপির আগেও ছিল না, ভবিষৎতেও নেই।

বিএনপির জনপ্রিয়তাকে সস্তা হিসেবে জানাতে চায় জামায়াত। জামায়াত ভোটার তালিকা বিলি করতে যেয়ে আইডি কার্ড নিচ্ছে, মোবাইল নম্বর নিচ্ছে, বিকাশ-নগদ নম্বর নিচ্ছে, এতেই প্রমাণিত হয়, জামাত অসৎ উপায়ে এই নির্বাচনে বিজয়ী হতে চায়। কিন্তু সম্ভব হবে না, বিএনপি জনপ্রিয় দল, আগামী ১২ ফেব্রুয়ারি জনগনের রায়ে সরকার গঠন করে মানুষের প্রত্যাশা পুরণে কাজ করবে। জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সোনাডাঙ্গা ১৭ নম্বর ওয়ার্ডের হাসানবাগ, আল ফারুক রোড, ডাক্তার পাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরন করেন খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।

এসময় তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান আগামী দিনের বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে বাংলাদেশকে নতুন সাজে সাজাবেন। এবং সেটি হবে জাতীয় জন্য প্রত্যাশা। ইনশাল্লাহ আমরা কামিআব হবো।

গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, শামসুজ্জামান চঞ্চল, মুজিবর রহমান, আজিজুল ইসলাম, মেহেদী হাসান সোহাগ, সাইফুল বকসি, ফরহাদ বকসি, সাইফুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, মিজানুজ্জামান তাজ, মিজানুর রহমান, আমিনুল কাজী, বেল্লাল হোসেন, সুলতান মাহমুদ সুমন, নাদের উদ্দিন, মাহমুদ হাসান মুন্না, হাবিব খান, নজু কাজী, শাহনেওয়াজ, ইয়াসিন মোল্লা প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন