১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৭:৫৯

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক: খুলনা নগরীর যুবাদের কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত যুবাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, খুলনা শহর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় খুলনা এপিসিও কনফারেন্স কক্ষে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে খুলনা এপিসিও এর সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউটের পক্ষ থেকে অধ্যক্ষ মো: আবদুল সালাম শরীফ এবং এশিয়া টেকনিক্যাল ট্রেইনিং সেন্টারের পক্ষ থেকে অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন, অ্যাডাম্স এর প্রকল্প ব্যবস্থাপক মো: মাহবুবুল আলম, বাপসা এর প্রকল্প ব্যবস্থাপক মো: গোলাম রসুল, ধ্রুব এর নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী, মাসাস এর পরিচালক এম এ বাতেন, কারিতাস বাংলাদেশ (বিটিটিআই) এর অধ্যক্ষ হরলাল হাওলাদার, এশিয়া টেকনিক্যাল ট্রেইনিং সেন্টারের উপ-পরিচালক মো: মশিউর রহমান, সপ্তডিঙ্গা সিবিও’র পরিচালক খুকি আক্তার, প্রদ্বীপ্ত সিবিও’র পরিচালক প্রতিভা মিস্ত্রি, ঠিকানা সিবিও’র পরিচালক মাহমুদা সুলতানা বকুল, নবরুপা সিবিও’র পরিচালক নাজমা আক্তার, খুলনা ডিজএবল ডেভেলপমেন্ট ওর্গানাইজেশনের সাধারণ সম্পাদক শেখ নুর মোহাম্মদ, সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধি নিঝুম হাসান।

অনুষ্ঠানটিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর এপি ম্যানেজার সুরভী বিশ্বাস। স্থানীয় বেকার যুবক-যুবতীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তাদের জীবন মান উন্নয়ন এবং উন্নত জাতি গঠনে অনুষ্ঠানে উপস্থিত সকলেই প্রত্যয় ব্যক্ত করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন