২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:২৮

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

ফুলতালায় সাংবাদিকদের সাথে লবি’র মতবিনিময়

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫

  • শেয়ার করুন

ফুলতলা প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগর লবি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি এ সময় ফুলতলা উপজেলা’র প্রান্তিক মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং বিলডাকাতিয়ার উন্নয়ন, রাস্তাঘাট, স্কুল-কলেজ এবং আধুনিক প্রেসক্লাব ভবন নির্মানসহ বিভিন্ন উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।

রোববার (৬ জুলাই) দুপুরে ফুলতলার দামোদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক ও সদর ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল বাশার। মতবিনিময় সভায় মোহাম্মাদ আলি আসগর লবি তার জীবন বৃত্তান্ত এবং রাজনৈতিক পরিচয় তুলে ধরে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান তারেক রহমানে’র সবুজ সংকেত পেয়ে তিনি খুলনা-৫ (ফুলতলা-ডুমরিয়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিঃ মনির হাসান টিটোর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনিছুজ্জামান পলাশ, মোতাহার হোসেন কিরণ, ইব্র্হাীম সরদার, ইকবাল খান, আলমগীর হোসেন, মোমিন সরদার, মঈনউদ্দিন শুভ, হিরোন সরদার, আবুল হোসেন মোড়ল, জাহিদুল ইসলাম লাভলু, আঃ রউফ গাজীসহ অন্যান নেতৃবৃন্দ। মতবিনিময় সভা শেষে প্রশ্নউত্তর পর্বে সাংবাদিকদের পক্ষ থেকে বক্তৃতা করেন প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাংবাদিক সাইফুল্লাহ তারেক, আবু হামজা বাঁধনসহ ফুলতলা উপজেলায় প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়া কর্মরত সাংবাদিকবৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন