২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১০:৫৪

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

ফুলতলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ছাতিয়ানী ও উত্তরডিহি চ্যাম্পিয়ন

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬

  • শেয়ার করুন

ফুলতলা প্রতিনিধি : উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক পর্যায়ে ছাতিয়ানী প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে বেজেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন এবং বালিকা পর্যায়ে উত্তরডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে পিপরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।

দামোদর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার সকালে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দীতা মুলক ফাইনাল খেলা শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা।

বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, ইউআরসি ইন্সটেক্টর গুলশান আরা, সহকারী শিক্ষা অফিসার মোঃ আরিফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা মোঃ আনোয়ার হোসেন, মোঃ মোরাদুল ইসলাম, সিহাব উদ্দিন ওমর, মোঃ শরিফুল ইসলাম, মোক্তার হোসেন, হাবিবুর রহমান প্রমুখ। বালক দলের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়ার নির্বাচিত হয় ছাতিয়ানী প্রাথমিক বিদ্যালয়ের আব্দুল আলিম এবং বালিকা দলের সর্বোচ্চ গোলদাতা উত্তরডিহি প্রাথমিক বিদ্যালয়ের রাবেয়া ও সেরা খেলোয়ার তাবাচ্ছুম।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন