২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৮:৩১

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

ফকিরহাটের কাটাখালীতে ট্রাক ও মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে তিন মাদ্রাসা ছাত্র নিহত

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২

  • শেয়ার করুন

খুলনা আলিয়া কা‌মিল মাদ্রাসায় কিরাত সম্মেলন থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় ৩ মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন ।

শ‌নিবার (০৮ জানুয়ারি) গভীর রাতে খুলনা-মংলা মহাসড়কের ফকিরহাটের কাটাখালীতে ট্রাক ও মাহেন্দ্র মুখোমুখি সংর্ঘষে তারা নিহত ও আহত হন।

নিহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার রনজিৎপুর গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুল্লা আল মাহামুদ (২৫), জেলার রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের ফেরদাউস আলীর ছেলে আব্দুল গফুর (১৪) এবং সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মালেখা গ্রামের আশরাফ আলীর ছেলে সালাউদ্দিন (১৭)।

জানা যায়, খুলনা আলিয়া কা‌মিল মাদ্রাসায় সন্ধ্যাকালীন আন্তর্জাতিক কিরাত সম্মেলন শেষে রাতে ৫ জন ছাত্র মাহেন্দ্র যোগে মাদরাসায় ফিরছিলেন। তারা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর কওমি মাদরাসার ছাত্র।

বাগেরহাটের কাটাখালি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, খুলনা থেকে পাঁচজন মাদরাসাছাত্রকে নিয়ে মাহেন্দ্রটি বাগেরহাটের হাকিমপুরে আসছিল। প্রতিমধ্যে শ্যামবাগাত এলাকায় পৌঁছালে মোংলা থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় ঘটনাস্থলে তিনজন মাদরাসাছাত্র নিহত হয় এবং দুজন আহত হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। ঘনকুয়াশার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শাকিব হাসান (১৭) এবং হুসাইন শেখকে (১৭) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন