২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:১২

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

প্রতিবন্ধীকে ধর্ষণ করে ভারতে পালানোর সময় বেনাপোলে মনিরামপুরের শিব দাস আটক।

প্রকাশিত: জুন ১০, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোরের মনিরামপুরে মুসলিম বুদ্ধি প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণ করে ভারতে পালানোর সময় বেনাপোল থেকে শিব দাস (৩২) নামে এক হিন্দু যুবক আটক হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে বেনাপোল ছোট আঁচড়া এলাকা থেকে তাকে আটক করে যশোর র‌্যাব-৬ এর সদস্যরা। ধর্ষণকারী শিবদাস জেলার মনিরামপুর উপজেলার হোগলাডাংগা দাসপাড়া এলাকার দুলাল দাসের ছেলে।
মামলা সূত্র থেকে জানা যায়, গত ১ লা জুন ২০২২ ইংরেজি তারিখে সকাল আটটার দিকে মনিরামপুর উপজেলার হোগলাডাংগা দাসপাড়া এলাকার বুদ্ধি প্রতিবন্ধি তরুণীকে তার খালা বাড়ি যাওয়ার পথে শিবদাস লোভ লালসাসহ ও বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে অপহরণ করে মণিরামপুর পাঁচাকড়ি গ্রামে তার আত্মীয়ের বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এছাড়াও মনিরামপুর হোগলাডাঙ্গা গ্রামের এক বাগানে একই তারিখে রাত ৯ টার দিকে আবারো ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এরপর শিবদাস ওই প্রতিবন্ধী তরুণীকে হোগলাডাঙ্গা বাজারে রেখে পালিয়ে যায়। প্রতিবন্ধী ওই তরুণী বাড়িতে গিয়ে বিষয়টি তার মা বাবা কে জানালে প্রতিবন্ধী তরুনীর মা-বাবা ৩ই জুন মনিরামপুর থানা একটা নারী ও শিশু ও ধর্ষণ মামলা দায়ের করেন।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, ভিকটিমের পরিবার ৩ই জুনে মনিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে আমরা আসামি কে ধরার জন্য তৎপরতা বাড়ায়। এক পর্যায়ে শুক্রবার ভোররাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আসামি বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছে। এ সময়ে ফোর্স পাঠিয়ে বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে শিব দাশকে ভোর সাড়ে চারটার দিকে বেনাপোল ছোট আঁচড়া এলাকা থেকে আটক করা হয়। তাকে শনিবারে আদালত হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১০/০৬/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন