১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:৩২

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

পুলিশের উপর হামলা চালিয়ে মাদক বিক্রেতাকে ছিনিয়ে নিলো সহযোগীরা

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনার কয়রা পুলিশের উপর হামলা চালিয়ে শীর্ষ মাদক বিক্রেতা রবিউল ইসলামকে হ্যাণ্ডকাপসহ ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। এই ঘটনায় পুলিশের একজন এ এসআই আহত হয়েছেন।
ঘটনার পর থেকে পুলিশ পালিয়ে যাওয়া মাদক বিক্রেতা ও তার সহযোগীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। রবিউলের বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।
কয়রা থানার ওসি মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান তিনি। রবিউল ইসলাম ১ নম্বর কয়রা ইউনিয়নের বাসিন্দা কাদের গাজীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত রোববার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে থানার এএসআই মাসুদ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১ নম্বর কয়রা এলাকায় মাদক বিক্রেতা রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশ রবিউলকে গ্রেফতার করতে সক্ষম হয়। কিন্তু খবর পেয়ে রবিউলের সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে রবিউলকে ছিনিয়ে নিয়ে যায়।
ওসি বলেন, ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। সেখানে পুলিশ ব্যাপক তল্লাশী অব্যাহত রেখেছে। তবে এখনও রবিউলকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন