১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৮:১০

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও ছেলে নিহত

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫

  • শেয়ার করুন

পাটকেলঘাটা প্রতিনিধি : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা কদমতলা নামক স্থানে আজ দুপুর ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা লাইন পরিবহনের চাকার নিচে পিষ্ট হয়ে স্ত্রী রিতা (২৮) ও ৩ বছরের শিশু সৌরভ নিহত হয়। স্বামী অপূর্ব আহত হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, পাইকগাছা থানার কপিলমুনি গ্রামের অপূর্ব সাধু স্ত্রী রিতা ও ছেলে সৌরভকে নিয়ে মটরসাইকেল যোগে কেশবপুর থানার সাগরদাঁড়ী গ্রামে অসুস্থ শ্বশুর রনজিৎ সাধুকে দেখতে যাচ্ছিল। পাটকেলঘাটা কদমতলা মোড়ে সাগরদাঁড়ী রোডে যাওয়ার সময় ঢাকা থেকে আসা সাতক্ষীরাগামী সাতক্ষীরা লাইন পরিবহন পিছন থেকে ধাক্কা দিলে ছিটকে পরিবহনের চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মা ও ছেলে নিহত হয়। চুকনগর

হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় চুকনগর হাইওয়ে পুলিশের দারোগা শিমুল জানান, পরিবহনের সন্ধান পেয়েছি তবে গাড়ির নাম্বার হাতে পেলেই চালকের নামে মামলা করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন