১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৫:৫১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

পাইকগাছা উপজেলা উপ- নির্বাচনে প্রার্থীর পক্ষে মনিটারিং টিম গঠন

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ পাইকগাছা উপজেলা উপ- নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে মনিটারিং টিম গঠন করা হয়েছে।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে ৬ অক্টোবর খুলনা জেলা সিনিয়র নির্বাচন অফিসার এম মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত উপ-নির্বাচনে মনিটরিং টিমের প্রধান আহবায়ক হিসাবে দ্বায়িত্ব পালন করবেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার, খুলনা ও রিটার্নিং অফিসার।

এছাড়া সদস্য হিসাবে রয়েছেন উপজেলা নির্বাচন অফিসার পাইকগাছা, খুলনা ও সহকারী রিটার্নিং অফিসার।

এছাড়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ারুল ইকবাল মন্টুর পক্ষে প্রতিনিধির দ্বায়িত্ব পালন করবেন সমীরণ সাধু ও বিএনপি প্রার্থীর পক্ষে প্রতিনিধি হিসেবে থাকবেন শেখ শামসুল আলম পিন্টু।

নির্বাচন সংক্রান্তে টিমের সদস্যরা আইন, বিধি, নির্বাচন আচারণ বিধিমালা ও নির্বাচনের বিষয়াদি যথাযথ ও সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না তা তদারকি করবেন ও পালনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়াও মনিটরিং টিমের সদস্যরা বিশেষ ক্ষেত্রে, তাৎক্ষণিকভাবে আর বিশেষ প্রয়োজন না হলেও সার্বিক মনিটরিং এর বিষয়ে ৫ দিন পরপর উল্লেখিত বিষয়ে নির্বাচন কমিশন কে জানানোর জন্য বলা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন