১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,ভোর ৫:২৯

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪

  • শেয়ার করুন

পাইকগাছা প্রতিনিধি :

অতি জোয়ারে খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকায় ওয়াপদার বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে মৎস্য ঘের, তলিয়ে গেছে বীজতলাসহ ফসলি জমি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২ টায় দিকে উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডারের কালিনগর বাওয়ালি বাড়ির দক্ষিণ পাশের পূর্বের আম্ফানের ভাঙ্গনের দক্ষিণের প্রায় ৩০০ ফুটের বেশি এলাকা জুড়ে ওয়াপদার রাস্তা অতি জোয়ারের পানিতে ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। ভাঙ্গনে কালিনগর, হরিনখোলা, দারুণমল্লিক গ্রাম প্লাবিত হয়ে গেছে। এর ফলে সদ্য রোপণকৃতধান ও বীজ তলাসহ বাড়িঘর তলিয়ে গিয়েছে। সন্ধ্যা নাগাদ পুরো ২২ নং পোল্ডার প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুকৃতি মোহন সরকার জানিয়েছেন, এলাকাবাসীর সহায়তায় বাঁধ মেরামতের চেষ্টা করেও প্রবল পানির তোড়ে বাঁধ মেরামত করা সম্ভব হচ্ছে না। এলাকাবাসী দ্রুত পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন