২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৪:১১

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

পাইকগাছায় প্রতিবন্ধী কন্যাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের!

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ খুলনার পাইকগাছায় কলেজ পড়ুয়া প্রতিবন্ধী কন্যাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত বাবুকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি উপজেলার হরিঢালী ইউপির উলুডাঙ্গা গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার উলুডাঙ্গা গ্রামের মৃত আনসার হোসেন কাজীর পুত্র কামরুজ্জামান বাবু একই গ্রামের রহমান মোড়লের কলেজ পড়ুয়া প্রতিবন্ধী কন্যার সাথে ২০১৪ সাল হতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তাদের প্রেম ভিন্নখাতে গড়াতে সুচতুর বাবু প্রতিবন্ধী কন্যাকে বিবাহের প্রলোভন দেখিয়ে সময় ক্ষেপণ করতে থাকে। এক পর্যায়ে তাদের প্রেমের ঘটনা এলাকায় জানাজানি হলে প্রতিবন্ধী কলেজ পড়ুয়া কন্যা ভবিষ্যতের কথা চিন্তা করে বাবু’র ভাইদের নিকট বিয়ের প্রস্তাব দেয়।

এমতাবস্থায় বাবু’র বিয়ের ইচ্ছা থাকা স্বত্তেও ভাই ও আত্মীয়-স্বজনের চাপের মুখে সে পিছু হটে যায়। কিন্তু কলেজ পড়ুয়া প্রতিবন্ধী কন্যাকে ক্ষতি করার জন্য সময়-সুযোগ খুঁজতে থাকে। এক পর্যায়ে গত ২০ অক্টোবর বাড়ীতে কেউ না থাকার সুযোগে বাবু তার দুই ভগ্নিপতি রুহুল আমিন গাজী ও জাহাঙ্গীর হোসেনকে সাথে নিয়ে রহমানের বাড়ীর মধ্যে প্রবেশ করে। দুই ভগ্নিপতি ঘরের বাইরে অবস্থান করে এবং বাবু ঘরের মধ্যে প্রবেশ করে প্রতিবন্ধী কন্যাকে নির্যাতন করে। উক্ত ঘটনায় পাইকগাছা থানায় গত ১ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। যার নং- ০১। জি.আর ৩৩১/২০। উক্ত মামলায় সোমবারে বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে বাবু জামিনের জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত শুনানী অন্তে কামরুজ্জামান বাবু-কে জেলহাজতে প্রেরণ করেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন