১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৭:১৬

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

পাইকগাছায় পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক প্রার্থী মুনসুর আলীর মত বিনিময়

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২

  • শেয়ার করুন

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনা পরিষদের নির্বাচনে, পাইকগাছা ইউনিট থেকে পরিচালক পদে নির্বাচনে লড়ছেন সার্জেন্ট(অবসরপ্রাপ্ত আর্মি) মুনসুর আলী সরদার।
গত শনিবার (২২অক্টোবর) পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।এ সময় সদস্য প্রার্থী মুনসুর আলী সরদার বলেন, আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত অবস্থায়‘মানবিক সেবা দিয়ে বিভিন্ন দেশে স্থানীয় মানুষের হৃদয় জয় করেছি।পৃথিবীর যেখানে কাজ করেছি সেখানেই সুনাম অর্জন করেছি।’ এখন আমি পাইকগাছা উপজেলা ও পৌর সভার আনুমানিক ৫৯ হাজার গ্রাহককে সেবা দিতে চাই।
মতবিনিময় কালে মুনসুর আলী সরদার মাছ প্রতিক নিয়ে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এ সময়
উপস্থিত ছিলেন,ষোলআনা সমবায় সমিতি সভাপতি জি এম শুকুরুজ্জামান, সহ সভাপতি সোহেল রাসেদ জনি,কোষাধ্যক্ষ  মোঃ মোশারাফ হোসেন, সদস্য হাবিবুর রহমান প্রমুখ। উপস্থিত অতিথিরা মুনসুর আলী সরদারকে নির্বাচিত করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বিজয় নিশ্চিত করতে প্রার্থী সবার প্রতি আহবান জানান উপস্থিত সকলেই।
আগামী সোমবার ৭ নভেম্বর পল্লী বিদ্যুৎ পরিচালক পদে পাইকগাছা সরকারি কলেজে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট দিতে হলে সেপ্টেম্বর পরিশোধ বিদ্যুৎ বিল, ভোটার আইডি কার্ড সঙ্গে নিয়ে মাছ প্রতিকে ভোট দান করবেন পাইকগাছা উপজেলার পল্লী বিদ্যুৎ গ্রাহকগন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন