২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৯:০৬

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

পাইকগাছায় ডাকাতি প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র-সস্ত্র সহ আটক-৬

প্রকাশিত: জুলাই ১৭, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ পাইকগাছায় ডাকাতি প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র-সস্ত্র সহ ৬জনকে আটক করেছে পাইকগাছা থানা পুলিশ। এ ঘটনায় পাইকগাছা থানায় ডাকাতি মামলা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার শিববাটি ব্রিজের পার্শ্ববর্তী ইব্রাহীম গার্ডেনের একটি পরিত্যাক্ত ঘর থেকে ডাকাতি প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়।

মামালার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওসি এজাজ শফী’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সেখানে হানা দেয় এবং ২০/২৫জন আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে শিববাটী ব্রীজের পার্শ্ববর্তী ইবরাহিম গার্ডেনের পতিত ঘরের পাশে দেখতে পেয়ে অভিযান চালায় পুলিশ। ওই সময় ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময ঘটনাস্থল থেকে ৬জনকে আটক করা হয়। তাদের হেফাজতে থাকা ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো, গোপালপুর গ্রামের সামছুদ্দীন গাজীর ছেলে মিজান গাজী (৪২), ঘোষাল গ্রামের রফি গাজী ছেলে রবিউল গাজী (৪০), লক্ষ্মীখোলা গ্রামের মোক্তার মোল্লার ছেলে টুটুল মোল্লা (৪০), উত্তর সলুয়ার মৃত ইমান আলী গাজীর ছেলে জাহিদুল গাজী (৩৭), নাছিরপুর গ্রামের আলী আহসানের ছেলে ছালাম বিশ্বাস, সরল গ্রামের মান্নান জোয়াদ্দারের ছেলে ফয়সাল জোয়াদ্দার। এ ঘটনায় মোট ১৭জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৭জনের নামে মামলা হয়েছে। এ ব্যাপারে ওসি এজাজ শফী জানান, সঙ্গবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। এদের নামে পাইকগাছা থানা সহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। সঙ্গবদ্ধ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদেরকে আইনের আওতায় আনতে পারলে এ ধরণের অপরাধ প্রবণতা দ্রুতই কমানো সম্ভব হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন