১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ২:০৪

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

পাইকগাছার দুস্থ ও অসুস্থ্য ব্যক্তিকে ২৩ লাখ টাকার চেক প্রদান

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৩

  • শেয়ার করুন

পাইকগাছা প্রতিনিধি : খুলনা-৬ পাইকগাছা-কয়রা সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়ন হয় এবং দেশের মানুষ শান্তিতে থাকে। আর খালেদা নিজামী ক্ষমতায় থাকলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, দেশের মানুষ চরম দুর্ভোগের মধ্যে থাকেন।

তিনি বুধবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে এলাকার দুস্থ ও অসুস্থ্য ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত মানবিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান, আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়াদ্দার, আবু জাফর সিদ্দিকী রাজু, আব্দুল মান্নান গাজী, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, জিএম আব্দুস সালাম কেরু, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, আওয়ামী লীগনেতা নির্মল অধিকারী, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, মঙ্গল মন্ডল, যুবলীগনেতা আব্দুর রাজ্জাক রাজু, এমএম আজিজুল হাকিম ও শেখ রাজু আহম্মেদ। অনুষ্ঠানে এলাকার ৩৭জন দুস্থ ও অসুস্থ্য ব্যক্তিকে চিকিৎসা সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ২৩ লাখ ৪০ হাজার টাকার মানবিক সহায়তার চেক প্রদান করা হয়। এ নিয়ে অত্র এলাকার প্রায় দেড় হাজার ব্যক্তিকে এ ধরণের সহায়তা প্রদান করা হলো।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন