২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১০:৫৯

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

নৌবাহিনী পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪

  • শেয়ার করুন

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার তেরখাদা উপজেলাধীন শেখপুর বাজার এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মাহবুব শেখ ওরফে বাবু শেখকে আটক করা হয়। এ সময় তার বাসায় তল্লাশি করে ৫১০ পিস ইয়াবা, ৪ টি মোবাইল সেট ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা ও মাদক চোরাচালানের সাথে জড়িত। যৌথ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। বর্ণিত মাদক ব্যবসায়ী বাবু শেখকে আটক করায় স্থানীয় জনগণ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আটককৃত মাদক ব্যবসায়ীর যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি জানায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়। উলে­খ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিতি টহল অভিযান চলমান থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন