১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৭:১১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

নগরীতে ভূয়া দাঁতের ডাক্তারকে এক লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : প্রশিক্ষনের মধ্যে দিয়ে চিকিৎসককে সহায়তা করার কথা থাকলেও, ডেন্টিষ্ঠ ব্যবহার করে চিকিৎসা দেওয়ার অপরাধে ভূয়া ডাক্তার রাজেশ কুমার ঢালীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আল আমিন আদালত পরিচালনা করেন।
আজ সন্ধ্যা ৭ টায় নগরীর নিরালার মোড়ে স্কলার ডেন্টাল কেয়ারে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। অভিযানে সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ সাদিয়া মনোয়ারা সহ আনসার ব্যাটেলিয়নের সদস্যরা সহায়তা করেন।
আদালত সূত্রে জানা যায়, রাজেশ কুমার ঢালী দাঁতের চিকিৎসার উপর ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছেন। কিন্তু তিনি নামের পাশে বিভিন্ন রকম ডিগ্রি লিখে চিকিৎসা দিয়ে চলেছেন। সে কারনে আজ সন্ধ্যায় তার চেম্বারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
ডাঃ সাদিয়া জানান, এই ভ্রাম্যমান আদালতে ওঠে আসা রাজেশ কুমার ঢালী তার নামের সঙ্গে যে সব চিকিৎসা সেবা তিনি দিচ্ছেন, সেই চিকিৎসা দেওয়ার যোগ্যতা তার নেই। এই বাহারী রকমে ডিগ্রি ব্যবহার করে দাঁতের চিকিৎসার নামে প্রতারনা করার অপরাধে ভ্রাম্যমান আদালত তাকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন