২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১:৩৮

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

নগরীতে ট্রাক চাপায় নিহত ১

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২

  • শেয়ার করুন

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার বাইপাস এলাকার শলুয়া রোডে আজ শনিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় আব্দুল হান্নান শেখ নামে এক ব্যক্তির সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে।

তিনি আড়ংঘাটা উত্তরপাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মেয়ে একটি সন্তান প্রসাব করেছে। সকালে তিনি সেই নাতিকে দেখতে হাসপাতালে যান। শনিবার বিকেলে তিনি সাইকেল চালিয়ে আড়ংঘাটা উত্তরপাড়া বাড়িতে ফিরছিলেন। আড়ংঘাটা শলুয়া রোডে পৌছানো মাত্র বিপরীত দিক থেকে আসা দ্রতগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো চ ১১-০৮০৭) চাপা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনাস্থালে হান্নানের মৃত্যু হয়।আড়ংঘাটা থানার এস আই মঞ্জু মিয়া বলেন, ট্রাকটি তার মাথা ও কোমরের ওপর থেকে চলে যায়। দুর্ঘটনায় তার শরীর পিষ্ট হয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার সুরাতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে নিহতের ভাই এসে লাশটি শনাক্ত করেন। ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন