৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১:০৭

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর টানা চার দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে টানা চার দিন আমদানি রফতানি বন্ধ থাকবে।তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবেন।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি রাজু গোস্বামী জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ছুটিতে পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী শনিবার (১৬ অক্টোবর) সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় চালু হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা জানান, পেট্রাপোল বন্দর দিয়ে দূর্গা পূজার ছুটির কারণে টানা চার দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ওপারের সিএন্ডএফ থেকে পত্র দিয়ে আমাদের জানিয়েছেন।
বেনাপোল কাস্টমস চেকপোষ্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ওপারে দূর্গা পুজার ছুটি থাকায় ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস কর্তৃপক্ষ ও সিএন্ডএফ এজেন্টরা আমাদের জানিয়ে দিয়েছেন। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে লোড-আনলোড ও কাস্টমসে কাজ চলবে। ১৬ অক্টোবর সকাল থেকে দু’দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে বলে বলে তিনি জানান।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাজু আহমেদ জানান, পুজার ছুটির কারনে বেনাপোল চেকপোষ্ট পথে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সাথে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ভারত থেকে আগত বা বাংলাদেশ থেকে ভারতগামী পাসপোর্টযাত্রীগন স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন।#
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৬/১০/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন