২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ২:২৪

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

দুই মাসের মধ্যে খুলনার হাসপাতালগুলোতে করোনায় সর্বনিম্ন মৃত্যু

প্রকাশিত: আগস্ট ৮, ২০২১

  • শেয়ার করুন

স্টাফ রিপোটার : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে করোনায় মৃত্যু কমেছে। ২ মাসের মধ্যে গত ২৪ ঘন্টায় সর্বনিম্ন দুজন মারা গেছেন। মৃত দুজনই নারী।
রোববার (৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় খুলনার ২টি করোনা ডেডিকেটেড হাসপাতালে ওই দুই নারীর মৃত্যু হয়। এর আগে গত ৪ জুন হাসপাতালে দুজন মারা গিয়েছিলেন।
মারা যাওয়া দুজনের মধ্যে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজন ও গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরেকজনের মৃত্যু হয়।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল ও খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি।
শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল, যা ছিল এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যায়নি।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যায়নি।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে বাগেরহাট চিতলমারীর শাহীদা এলাকার নূরজাহান (৫৫) নামের এক রোগী মারা গেছেন।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে খুলনার খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট এলাকার নাহিদ সুলতানা (৪২) নামের ১ রোগী মারা গেছেন।
সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোন রোগী মারা যায়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন