১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ২:১০

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

দাকোপে পরিষেবায় অভিগম্যতা বিষয়ক মতবিনিময়

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫

  • শেয়ার করুন

দাকোপ প্রতিনিধি : দাকোপে উপজেলা প্রশাসনের সাথে পরিষেবায় অভিগম্যতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি আশার প্রদীপ সমাজ উন্নয়ন সংস্থা (আসুস) এর দলিত এবং অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক বঞ্চনা ও জলবায়ু প্রভাব মোকাবেলা প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১১টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ কুমার মৃধার সভাপতিত্বে ও প্রকল্পের প্রোগ্রাম অফিসার সৌমিত্র চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়, উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সেলিম রেজা, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি জাকারিয়া আল হেলাল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নাগরিক উদ্যোগের বিভাগিয় প্রতিনিধি মানিক রঞ্জন দাস, এএসডিডিডাব্লু এর নির্বাহী পরিচালক লিপিকা বৈরাগি, সাংবাদিক মামুনুর রশিদ, পল বাড়ৈ, আলেয়া খাতুন, উত্তম বিশ^াস, যমুনা সরকার প্রমুখ। এসময়ে এনজিও প্রতিনিধি, সিবিও সদস্য, ইয়ুথ ক্লাবের সদস্য, দলিত নেতাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন