২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১০:৩৪

শিরোনাম
সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত

ডিএমপি-র নতুন কমিশনার খন্দকার গোলাম ফারুক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২২

  • শেয়ার করুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-র নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক। বর্তমান কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন তিনি।

রোববার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব মো. হারুনুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

খন্দকার গোলাম ফারুক পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে দায়িত্বরত আছেন।

চলতি মাসের ২৯ তারিখ বর্তমান ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের চাকরির মেয়াদ শেষ হবে। সেদিন থেকেই এই আদেশ কার্যকর হওয়ার কথা প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

পুলিশের সূত্র অনুযায়ী, অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক পুলিশের ১২তম বিসিএস কর্মকর্তা। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলায়। এর আগে তিনি সারদা পুলিশ অ্যাকাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঝালকাঠি ও ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন