৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১২:১৬

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

টিকা নিলেন খুলনার ডিসি, এসপি ও সিভিল সার্জন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২১

  • শেয়ার করুন

স্টাফ রিপোর্টারঃ খুলনা জেলায় করোনা ভাইরাস ভ্যাক্সিন প্রদান কমিটি’র সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ এবং সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ আজ বুধবার কোভিড-১৯ ভ্যাক্সিন (টিকা) গ্রহণ করেন।
টিকা গ্রহণের পর জেলা প্রশাসক অনুভূতি প্রকাশ করে বলেন যে, অত্যন্ত সুন্দর পরিবেশে টিকাপ্রদান কার্যক্রম চলমান রয়েছে এবং টিকা গ্রহণের কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তিনি যথাযথ প্রক্রিয়ায় রেজিস্ট্রেশনপূর্বক জনগণকে টিকা গ্রহণেও উদ্বুদ্ধ করেন। বিশ্বের বিভিন্ন উন্নত দেশের চেয়েও অত্যন্ত দ্রুত সময়ে জনগণের জন্য কোভিড-১৯ ভ্যাক্সিন নিশ্চিত করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসক।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন