১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১০:৫৮

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় বাস উল্টে খাদে, নিহত ১১

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২১

  • শেয়ার করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার পেট্রোল পাম্প এলাকায় জে.কে পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসে থাকা প্রায় অর্ধশত যাত্রী।

এ দুর্ঘটনার পর প্রায় ২ ঘণ্টা সড়কটিতে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে ঘটনাস্থলের উভয় পাশে শতশত বাস ট্রাক আটকে পড়ে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারোবাজার পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন, কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে মুস্তাফিজুর রহমান (২৪), ভাটপাড়া গ্রামের রনজিত দাসের ছেলে সনাতন দাশ (২৫), চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের আব্দুর রশিদের মেয়ে রেশমা (২৬), আলমডাঙ্গা উপজেলার নাগদাহ গ্রামের জান্নাতউল বিশ্বাসের ছেলে ওয়ালিউল আলম শুভ (২৫), শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামের মৃত মহরম বিশ্বাসের ছেলে আব্দুল আজিজ (৭৫), সদর উপজেলার নাথকুণ্ডু গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে ইউনুস আলী (৩২)।

বারোবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরির্দশক মোকলেচুর রহমান জানান, যশোর থেকে ছেড়ে আসা জে.কে পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঝিনাইদহের দিকে যাচ্ছিলো।

এসময় সড়কের বারোবাজার পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। পরে পেছন থেকে একটি ট্রাক ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৯ জন মারা যান। আহত হন বাসে থাকা প্রায় অর্ধশত যাত্রী। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশংকাজনক। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যায়ভার বহন ও নিহতদের পরিবারের আর্থিক সহযোগিতা করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন